1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সৌম‍্যকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ: আফিফ বাদ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৫ সময় দর্শন
ছবি- বিসিবি

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

সিরিজ বাঁচানোর সমীকরণ নিয়েদ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। ফলে স্বাগতিকদের আগে ফিল্ডিংয়ে নামতে হচ্ছে।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। প্রথম ওয়ানডেতে ৪৯ বল খেলে কোনো বাউন্ডারি ছাড়াই ২৭ রানের ধীরগতির ইনিংস খেলা আফিফ হোসেনকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। এর মাধ্যমে প্রায় ছয় মাস পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন তিনি। ২০২৩ সালের ২৩ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন সৌম্য। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে সফরকারী নিউজিল্যান্ড।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরে ইতোমধ্যেই সিরিজে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তাই মিরাজদের জন্য আজকের ম্যাচটি আক্ষরিক অর্থেই ‘ডু অর ডাই’। এই ম্যাচে হারলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হাতছাড়া হয়ে যাবে স্বাগতিকদের। তাই সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়াং, হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডন লেনক্স ও উইলিয়াম ও’রোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host