1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন গড়ে ৪৭ জন নারী ও কিশোরী নিহত হয়েছে: জাতিসংঘ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮১ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

জেনেভা, ১৯ এপ্রিল ২০২৬: গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানে প্রতিদিন গড়ে অন্তত ৪৭ জন নারী ও কিশোরী নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন। সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত গাজায় ৩৮,০০০ এর বেশি নারী ও কিশোরী নিহত হয়েছেন। এর মধ্যে ২২,০০০ এর বেশি প্রাপ্তবয়স্ক নারী এবং ১৬,০০০ কিশোরী রয়েছেন। এই সংখ্যা অনুসারে যুদ্ধকালীন সময়ে প্রতিদিন গড়ে অন্তত ৪৭ জন নারী ও কিশোরী প্রাণ হারিয়েছেন। ইউএন উইমেনের হিউম্যানিটারিয়ান অ্যাকশন বিভাগের প্রধান সোফিয়া কলটর্প জেনেভায় সাংবাদিকদের বলেন, “গাজায় নারী ও কিশোরীদের ওপর যুদ্ধের প্রভাব আগের যেকোনো সংঘাতের তুলনায় অনেক বেশি ভয়াবহ।” তিনি আরও জানান, যুদ্ধের ফলে প্রায় ১১,০০০ নারী ও কিশোরী আজীবনের জন্য পঙ্গুত্ববরণ করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও ছয় মাস পরও নারী ও কিশোরীদের হত্যা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির পরও গাজায় ৭৫০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ইউএন উইমেন সতর্ক করে বলেছে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মরদেহ পড়ে আছে এবং স্বাস্থ্য ব্যবস্থার পুরোপুরি ধসের কারণে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। সংস্থাটি আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নারী ও কিশোরীদের সুরক্ষার দাবি জানিয়েছে।এই প্রতিবেদন প্রকাশের পর গাজায় নারী ও শিশুদের ওপর যুদ্ধের প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host