1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সিদ্ধান্ত না হলেও বাসের ভাড়া বাড়ছে 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬১ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ডিজেলের দাম বৃদ্ধিতে বাসের ভাড়া বাড়াতে রোববার বৈঠক হলেও সিদ্ধান্ত হয়নি। ভাড়া বৃদ্ধিতে রোববার সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটিতে প্রস্তাব করে সড়ক পরিবহন মালিক সমিতি। সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে কমিটি বৈঠক শুরু হয়। চলে রাত সোয়া ১০টা পর্যন্ত।

বৈঠক সূত্র জানিয়েছে, কিলোমিটারে ২২ পয়সা বৃদ্ধিতে প্রাথমিক সমঝোতা হলেও ব্যয় বিশ্লেষণের নথিতে সই করেননি কমিটির সদস্যরা। তাই বর্ধিত ভাড়ার হার চূড়ান্ত হয়নি। বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর সাংবাদিকদের বলেন, সোমবার সকালে সুপারিশ চূড়ান্ত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় তা অনুমোদন করলে একইদিনে প্রজ্ঞাপন জারি হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে ১৬ এবং দূরপাল্লার বাসে খরচের ১২ ধরনের ব্যয় বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ হয়। মালিক সমিতির হিসাব অনুযায়ী দূরপাল্লার বাসে গড়ে প্রতি কিলোমিটারে ৭৫ টাকা ৭৫ পয়সা পরিচালন ব্যয় হয়। এর মধ্যে ডিজেল বাবদ ব্যয় হয় ৩৭ টাকা ১০ পয়সা। অন্যান্য ব্যয় এবং বাসে গড়ে ৩৫ জন যাত্রী হিসাব করে, প্রতি কিলোমিটারে গড়ে যাত্রী প্রতি পরিচালন খরচ ২ টাকা ৩৪ পয়সা। মহানগরীর বাসে গড়ে ৪০ জন যাত্রী হিসেবে কিলোমিটারে মাথাপিছু পরিচালন ব্যয় ২ টাকা ৪৯ পয়সা। মালিকদের প্রস্তাব, এর সঙ্গে ডিজেলের বর্ধিত দাম যোগ করে ভাড়া নির্ধারণ করতে হবে। ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম ৮০ টাকা থেকে বেড়ে ১১৪ টাকা লিটার হওয়ার পর, নগর পরিবহনের বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছিল সরকার। দূরপাল্লায় ৫১ আসনের বাসের ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে বৃদ্ধি করে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করে। যদিও এতে ৪০ আসনের বাসের ভাড়া হয় কিলোমিটারে ২ টাকা ৮৬ পয়সা। ২০২২ সালে সেবার লিটারে ডিজেলের দাম ৩৪ টাকা বৃদ্ধিতে বাস ভাড়া বেড়েছিল ৩৫ থেকে ৪০ পয়সা। পরবর্তীতে ডিজেলের দাম লিটারে ১৪ টাকা কমলে ভাড়া কমে ৫ থেকে ৮ পয়সা। বর্তমানে নগর পবিহনে বাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা। দূরপাল্লায় ৫১ আসনের বাসে ভাড়া ২ টাকা ১২ পয়সা। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সমকালকে বলেছেন, দুই দফায় ডিজেলের দাম ১৪ টাকা কমার পর বাস ভাড়া মাত্র ৫ পয়সা কমানো হয়েছিল। এবার ডিজেলের দাম ১৫ এবং অন্যান্য খাতে ব্যয় বৃদ্ধির হিসাব ধরেও, ভাড়া ১৫ পয়সার বেশি বৃদ্ধি করা উচিত নয়।

তবে মালিকরা বলছেন, ২০২২ সালের পর বাস ভাড়া বাড়ানো হয়নি। বরং দুই দফায় কমানো হয়েছে। এই সময়ে বাসের দাম, রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ, শ্রমিকের মজুরি, সরকারি করসহ সব ব্যয় বেড়েছে। শুধু ডিজেলের বর্ধিত দাম নয়, ভাড়ার সঙ্গে এগুলোও সমন্বয়ের কথা বলেছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host