মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করায় মসজিদের মোয়াজ্জেম ও স্থানীয় জামায়াত নেতাসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে।
শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নাগের হাট এলাকায় যমুনাশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় ড্রেজার মেশিনসহ সরঞ্জাম জব্দ করে অকেজো করা হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কুতুব উদ্দিন পীর মাজার মসজিদের মোয়াজ্জেম নুর আমিন ও স্থানীয় জামায়াত নেতা তারাজুল ইসলাম।
অভিযোগ রয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওহিদুল ইসলামের নেতৃত্বে কয়েকজন কুতুবিয়া দাখিল মাদ্রাসার সামনে নুর আমিনকে মারধর করেন। একপর্যায়ে তিনি মসজিদে আশ্রয় নিলে সেখান থেকে টেনে বের করে পুনরায় পেটানো হয়।
পরে আহত নুর আমিনকে হাসপাতালে নেওয়ার পথে বাসস্ট্যান্ড এলাকায় আবারও হামলা চালানো হয়। এসময় তারাজুল ইসলাম ও ইমাম রওশন আলীকেও লাঠিপেটা করা হয় বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে এলাকায়