দিনাজপুর জেলা প্রতিনিধি:
প্রতিবারের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরে চিরিরবন্দর উপজেলায় ঈদুল ফিতরের ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লীদের একটি অংশ। চিরিরবন্দর উপজেলার ৮ নং সাইতাড়া, ইউনিয়নের পুর্ব সাইতাড়া গ্রামে ২০ মার্চ ২০২৫ শুক্রবার সকাল ৯টায় ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেন। উক্ত জামায়াতে ৩০ টি পরিবারের সদস্যগণ ঈদের নামাজে অংশগ্রহণ করেন। ২০০৯ সাল থেকে তারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেন সেইসাথে ঈদুল-ফিতর এবং ঈদুল আজহার ঈদের নামাজ আদায় করে আসছে।
উক্ত ঈদের জামায়াতে ঈমামতি করেন মোঃ আব্দুল আলিম। তিনি জানান, ২০০৯ সাল থেকে এভাবেই সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদ দেখে রোজা রাখা এবং সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের সালাত আদায় করা হয়।
জানা যায়, উক্ত ঈদের জামায়াতে শুধুমাত্র চিরিরবন্দরেরই নয় পার্শ্ববর্তী উপজেলা খানসামা, ফুলবাড়ী এবং বীরগঞ্জ থেকে মুসল্লীরা এই ঈদের জামায়াতে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। উপজেলার পূর্ব সাইতাড়া গ্রামের মুসল্লী আবুল কালাম বলেন, ১৭ বছর থেকে এভাবেই ঈদের নামাজ আদায় করে আসছে এলাকাবাসী। সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেলে এখানে সেই অনুযায়ী আমরা সিয়াম ও ঈদের নামাজ আদায় করা হয়।
সাইতাড়ার ঈদের জামায়াতের বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মাহমুদুল নবী জানান, উক্ত ঈদের নামাজের বিষয়টি আগে থেকেই অবগত করায় শান্তিপূর্ণ পরিবেশই নামাজ আদায় করা ও যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সার্বিক নিরাপত্তা প্রদান করে।