1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ সময় দর্শন

অনলাইন ডেস্ক

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতর (কেরানীগঞ্জ) গলায় ফাঁস দিয়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রফিকুল ইসলাম (২৮) নামে এক হাজতি আত্মহত্যা করেছেন। কেরাণীগঞ্জ থানার একটি মামলায় চলতি বছরের জানুয়ারি মাসে রফিকুল ইসলাম কারাগারে যায়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার কারাগারের ভিতর গলায় ফাঁস দেয় ওই বন্দি। দেখতে পেয়ে এর পরপরই বন্দি রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা রাতেই তাকে মৃত ঘোষণা করেন। একটি মামলায় আদালত থেকে চলিত বছরের জানুয়ারি মাসে কারাগারে আসে রফিকুল। কারাগারের নথি ঘেঁটে জানা গেছে এর আগেও বন্দি রফিকুল কারাগারে ছিল, পরে জাবিনে বেরিয়ে যায়।

কারাসূত্রে জানা যায়, কারাগারে থাকাকালীন রফিকুল ইসলাম জানতে পারে, তার স্ত্রী তারই এক ভাইয়ের সঙ্গে পালিয়ে গেছে। এ খবর জানার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। শুক্রবার বিকেলে লক-আপের কিছুক্ষণ আগে কারাগারের ভেতরে একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে নিজের ব্যবহৃত শীতের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host