1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

কারিগরি শিক্ষার্থীদের তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ, তীব্র যানজট

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ সময় দর্শন
সাতরাস্তা মোড় অবরোধ কারিগরি শিক্ষার্থীদের

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমাধানের নামে গঠিত সরকারি কমিটির প্রস্তাবের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড় অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আমরা পরিস্থিতি অবজার্ভ করছি। তিনি বলেন, দশম গ্রেডে তাদের নিয়োগের বিষয়ে প্রকৌশলীরা সড়ক অবরোধ করেছেন। ৩৩ শতাংশ বাতিলের দাবি জানাচ্ছেন তারা। এর আগে সোমবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবকে বৈষম্যমূলক ও অযৌক্তিক আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের প্রত্যেক বিভাগীয় সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিতে আইডিইবি নেতারা, সংগ্রাম পরিষদের নেতা, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা, সদস্য প্রকৌশলী, পলিটেকনিক শিক্ষার্থী ও পলিটেকনিক শিক্ষকরা অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host