1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে?

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আগুনে প্রাণ গেলো বৃদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৬৩ সময় দর্শন
নিহত রেজাউল করিম

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

নাটোরের সিংড়ার কলমে বিএনপি নেতা কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমার পাড়ায় নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম কুমার পাড়া মহল্লার ছাবেদ আলীর ছেলে ও উপজেলা জিয়া পরিষদের সদস্য এবং বিল হালতি ত্রিমোহনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।

এদিকে, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেজাউল করিম সমর্থকরা ক্ষিপ্ত হয়ে প্রতিবেশি ওহাব আলী নামে একজনের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পড়ে মারা যান ওহাব আলীর বৃদ্ধা মা ছাবিহা বেগম। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রেজাউল করিম ডায়াবেটিস রোগী হওয়ায় প্রতি দিনের মত বুধবার রাতেও খাওয়া শেষে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন তিনি। এ সময় তাকে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেয় এলাকাবাসী। হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে কি কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host