1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

 

রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাবও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। রবিববার (৪ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া সংঘর্ষে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। মোবাইল ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তির দাবিতে অবরোধ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। তারা অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখারও ঘোষণা দেয়। কর্মসূচির অংশ হিসেবে, সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীরা কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন। পুলিশ প্রথম দফায় বেলা সাড়ে ১১টার দিকে লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। দুপুর দেড়টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ পুনরায় সড়কে বসে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ ফের লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। কয়েকজনকে আটক করা হয় এবং ব্যবসায়ীদের আশপাশের শপিংমলে নিয়ে যাওয়া হয়।

এই সংঘর্ষের কারণে ওই এলাকার রাস্তা বন্ধ থাকা কারণে জনদূর্ভোগ চরমে পৌঁছেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host