1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

পবিত্র মাহে রমজান শুরু হবে ফ্রেব্রুয়ারী মাসে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ সময় দর্শন
অনলাইন ডেস্ক
পবিত্র মাহে রমজান শুরু হতে এখনো প্রায় ৫০ দিন (আনুমানিক) বাকি রয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে রমজানের প্রথম রোজা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও বরকতময়। এ মাস আল্লাহর নৈকট্য অর্জন, আত্মশুদ্ধি, ধৈর্য ও আত্মসংযমের অনন্য সুযোগ এনে দেয়। রোজা পালনের মাধ্যমে একজন মুসলমান ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে গরিব ও অসহায় মানুষের কষ্ট অনুভব করতে শেখে, যা সহানুভূতি ও দানের মানসিকতা গড়ে তোলে।
ইসলামি বিশ্বাস অনুযায়ী, রমজান হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, যেখানে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়।
২০২৬ সালের রমজান কবে শুরু হতে পারে?
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (ICAD) প্রকাশিত হিজরি-টু-গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা হতে পারে।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা ও ঈদ পালিত হয়। সেই হিসাব অনুযায়ী, বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি ২০২৬ রমজানের প্রথম দিন এবং সম্ভাব্যভাবে ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। এ ইবাদতের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর নৈকট্য লাভ করে এবং আত্মাকে পবিত্র করে তোলে। রোজা মানুষকে ধৈর্যশীল, সংযমী ও নৈতিকভাবে উন্নত হতে সহায়তা করে। একই সঙ্গে এটি সমাজে সহমর্মিতা, দানশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host