1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১০ সময় দর্শন

 

মশিউর রহমান সোহেল,
ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। রবিবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টায় ফুলবাড়ী ও বিরামপুর উপজেলায় অবস্থিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি২ এর সন্নিকটে বিরামপুর পলিপ্ররাগপুর ইউনিয়নের চন্ডিপুর মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিরামপুর থানা সুত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্ডিপুর নামে স্থানে পঞ্চগড় হতে ছেড়ে আসা ঢাকা অভিমুখী হেরিটেজ ট্রাভেলসের স্লিপার বাস দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপর নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাককে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এবং আহত যাত্রীদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। এদের মধ্যে ছয়জন অবস্থা গুরুতর।
ঘটনাস্থলের বিরামপুর থানা পুলিশ থেকে জানা যায়, নিহতদের মধ্যে একজন হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার খবির উদ্দিনের ছেলে মোশারফ হোসেন বাবু (৫৮) ও অপর ব্যক্তি নাম আজিজ। তার বাসা দিনাজপুরের কাহারোল উপজেলায় । আহত ছয় ব্যক্তি ছাড়া বাসটির অপর ১৮ যাত্রী সুস্থ আছে। ফুলবাড়ী ও বিরামপুর ফায়ার সার্ভিস যৌথভাবে ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করে। বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে আইনশৃঙ্খলা ও যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host