1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৯৬ সময় দর্শন
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শফিকুল আলম

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এই বিষয়ে জানানো হয় বলে জানান তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসংক্রান্ত গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শফিকুল আলম বলেন, “এবার ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে বলে বৈঠকে জানানো হয়। অনেক সময় ভোট গননা দেরি হলে অনেক গুজব তৈরি হয়। তো আজকে এই বিষয়ে জানানো হয়। কারণ, এখানে শুধুমাত্র তো নির্বাচন হচ্ছে না, সঙ্গে একটা গণভোট হচ্ছে। ফলে দুইটা ভোট গণনাই একসঙ্গে শুরু হবে। এর সঙ্গে আছে পোস্টাল ব্যালট। এজন্য কিছুক্ষেত্রে ভোট গণনার কিছুটা দেরি হতে পারে।”

প্রেস সচিব বলেন, “এই বছর অনেক কিছু নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে, খুব ভালোভাবে ভোটগণনা হোক, সেক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে ভোট গণনায়।”

উল্লেখ্য, আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host