1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। এইতো মাস তিনেক আগেই সিনিয়র এশিয়া কাপে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখেছে ক্রিকেট বিশ্ব। এবার সেই উত্তাপ ফিরছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে।

শুক্রবার অনুষ্ঠিত যুব এশিয়া কাপের দুই সেমিফাইনালে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। আগামী ২১ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দেশের যুব দল।

প্রথম সেমিফাইনালে বৃষ্টির কারণে ম্যাচটি ২০ ওভারে নেমে আসে। সেখানে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সহজ জয় পায় ভারত। আগে ব্যাট করে লঙ্কানরা ৮ উইকেটে তোলে ১৩৮ রান। জবাবে শুরুতে দুই ওপেনার দ্রুত ফিরলেও অ্যারন জর্জ ও ভিহান মালহোত্রার দৃঢ় জুটিতে কোনো বিপদ ছাড়াই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভিহান করেন ৬১ এবং জর্জ অপরাজিত থাকেন ৫৮ রানে। অন্য সেমিফাইনালেও বৃষ্টি হস্তক্ষেপ করে। ২৭ ওভারে নামিয়ে আনা ম্যাচে পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ১২১ রানেই গুটিয়ে যায় আজিজুল হাকিম তামিমের দল। সামিউন বশির রাতুল সর্বোচ্চ ৩৩ রান করেন। জবাবে ওপেনার সামির মিনহাসের ৬৯ রানে ভর করে ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।

এর আগে গ্রুপপর্বেও ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তানকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছিল ভারতীয় যুবারা। এবার ফাইনালে সেই লড়াইয়ের পুনরাবৃত্তি হতে যাচ্ছে, তবে মঞ্চ আরও বড়, চাপও দ্বিগুণ। ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে ২১ ডিসেম্বরের দিকে—যেখানে যুব ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে নির্ধারিত হবে এশিয়ার নতুন যুব চ্যাম্পিয়ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host