1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু আজ সেফটিপিন দিবস গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢল

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১১১ সময় দর্শন

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’-এ যোগ দিতে সমাবেশ স্থলে যোগ দিয়েছেন হাজার-হাজার নেতাকর্মী।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ আয়োজিত সমাবেশে যোগ দিতে বিএনপিসহ এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা হাজির হন। তারা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলসহ আশেপাশের এলাকায় অবস্থান নেন। সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে। রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে নয়াপল্টন ও আশ-পাশের রাস্তা।

সমাবেশস্থলসহ এর আশপাশ এলাকা ঘুরে দেখা যায়, পল্টন মোড় থেকে কাকরাইল, শান্তিনগর থেকে কাকরাইল, মালিবাগ মোড়, রমনা থেকে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার-হাজার নেতাকর্মীরা জড়ো হয়েছেন। সমাবেশস্থল ছাপিয়ে আশেপাশের পাইওনিয়ার রোড, কালভার্ড রোড, ফকিরাপুল রোড, পুলিশ হাসপাতালের সামনের সড়ক, পুরানা পল্টন ও বিজয়নগরের বিভিন্ন অলিগলি ও রাস্তাতেও নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
সমাবেশে যোগ দিতে আসা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রমজান হাসান বাসসকে জানান, তারা আটটি বাসে দুই শতাধিক নেতাকর্মী সমাবেশে এসেছেন। তারেক রহমানের ডাকে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য আজকের এই তারুণ্যের সমাবেশে যোগ দিতেই সকালে ঢাকায় এসেছেন। দেশকে এগিয়ে নিতে বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের ডাকে সব সময় প্রস্তুত আছে।

সমাবেশে অনেকেই হাতে দলীয় পতাকা, দলীয় নেতাদের ছবি, ব্যানার ও ফেস্টুন নিয়ে হাজির হন। কারো-কারো মাথায় জাতীয় ও দলীয় পতাকা দেখা যায়। কেউ-কেউ নেচে-গেয়ে নানান স্লোগান দিচ্ছেন। তারা সবুজ, হলুদ ও লাল রঙের ক্যাপ ও টি-শার্ট পরে সমাবেশে যোগ দিয়েছেন।

সমাবেশে বিএনপির পুরুষ নেতাকর্মীদের পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দল, যুব মহিলা দলসহ অনেক নারী নেতাকর্মীদেরও দেখা যায়।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host