1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী

আরাকান আর্মিকে করিডোরের সিদ্ধান্তে সব দলের সঙ্গে কথা বলা উচিত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭২ সময় দর্শন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আরাকান আর্মির জন্য মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা উচিত। দেশের সার্বভৌমত্ব যেন হুমকির মুখে না পড়ে, তা খেয়াল রাখতে হবে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখবাজারে গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা এ দেশটাকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে চাই না। আর যুদ্ধ দেখতে চাই না।
তিনি বলেন, ১৫ বছর দেশের মানুষ শান্তিতে ছিল না। তারা ভোট দিতে পারেনি। তারা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। লাখ লাখ টাকা পাচার করে দেশের অবস্থা খারাপ করা হয়েছে। এত অন্যায়ের কারণেই দেশের সন্তানেরা হাসিনাকে তাড়িয়ে দিয়েছে।
মির্জা ফখরুল বলেন, একটি শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকার এসেছে। আমরা আইনের শাসন চাই। এবার সুযোগ এসেছে বাছাই করে ভোট দেওয়ার, যাতে দেশটাকে নতুন করে আমরা সাজাতে পারি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা চাই ৩১ দফা বাস্তবায়ন হোক। আমরা চাই সংস্কার হোক এবং নির্বাচন হোক। বিএনপি ১৫ বছর বঞ্চিত ছিল। নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তবে সবার আগে এ দেশের বেকার সমস্যার সমাধান করা হবে।
সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host