1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী

ছাত্রদল নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২১১ সময় দর্শন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা উপলক্ষে দলের সব জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা ও কলেজ ইউনিটের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা চলমান। এই সময়ে পরীক্ষা চলাকালীন প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষার্থীদের অভিভাবকদের কেন্দ্রের বাইরে মারাত্মক ধকল পোহাতে হচ্ছে। এই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের তিনটি নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো-

১) পরীক্ষা চলাকালে প্রচলিত নিয়ম অনুযায়ী কেন্দ্র থেকে যথাযথ দূরত্ব বজায় রেখে অভিভাবকদের জন্য পানি ও স্যালাইন সরবরাহ এবং ছায়ার মধ্যে বিশ্রামের ব্যবস্থা করার যথাসাধ্য চেষ্টা করতে হবে।

২) তীব্র গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করতে হবে। এজন্য পরবর্তী পরীক্ষা থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

৩) পরীক্ষার্থীদের প্রয়োজনে কলম, স্কেল ও পেনসিলের ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রোববার এ নির্দেশনা প্রদানের পাশাপাশি নেতাকর্মীদের যথাসাধ্য অভিভাবকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে নেতাকর্মীদের কোনোভাবেই কেন্দ্রের গেইটে জটলা না করার পাশাপাশি কেন্দ্র থেকে নিয়মানুযায়ী দূরত্ব বজায় রেখে হেল্প ডেস্ক স্থাপনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host