1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর চৈত্রসংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০

৭১’র জন্ম হয়েছে যে কারণে, ঠিক সে কারণেই জন্ম হয়েছে ২৪ এর গণঅভ্যুত্থান : ব্যারিস্টার ফুয়াদ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৯২ সময় দর্শন

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যে কারণে ৭১’র জন্ম হয়েছে, ঠিক সে কারণেই জন্ম হয়েছে ২৪ এর। বৈষম্যহীন এক সমাজের আকাঙ্ক্ষা থেকে বারবার এই জমিনে মুক্তির আন্দোলন হয়েছে। ১৯৪০ এর দশকে পাকিস্তান আন্দলনের মধ্য দিয়ে যেভাবে ১৯০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শোষনের বিরুদ্ধে আজাদীর লড়াই হয়েছিল, জমিদারী প্রথার বিলোপ হয়েছিল, রাজনৈতিক মুক্তি না অর্জিত হবার কারণে ৭১ সালে আবারো মুক্তির লড়াই এ ঝাপিয়ে পড়তে হয়েছিল এই জাতিকে। বাংলাদেশে ৫৩ বছরে বহু রাজনৈতিক নেতা ও দল খোলস পাল্টেছে।  কিন্তু দেশের কোন উন্নয়ন হয়নি, তাই অধিকার আদায়ে ২০২৪ এ আবারো ছাত্র-জনতা-সিপাহীর সম্মিলিত গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঈদ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিক ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাবুগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি সাইফুল রহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল জেলা এবি পার্টির আহ্বায়ক প্রকৌশলী কল্লোল চৌধুরী, সদস্যসচিব জিএম রাব্বি, যুগ্ন আহ্বায়ক জনাব হারুন, প্রকৌশলী মো. সুজন, যুগ্ম সদস্যসচিব অনিক আহমেদ, ছায়া সরকার বিষয়ক সম্পাদক ডা. তানভীর।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host