1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর চৈত্রসংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০

স্বাধীনতা দিবসে বিএনপির দুদিনের কর্মসূচি

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৯৯ সময় দর্শন

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কর্মসূচি অনুযায়ী, ২৫ মার্চ বেলা ১১টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ ভোর ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল সাড়ে ৮টায় স্মৃতিসৌধে শদ্ধা নিবেদন করবে দলটির সিনিয়র নেতৃবৃন্দ ও সমর্থকরা। সেখান থেকে ফিরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি।

এ সময় রিজভী বলেন, প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে পরিকল্পিত গুজব ও ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিবাদের দোসররা।

কয়েকদিন আগে কিছু পুলিশ সদস্য গোপন বৈঠক করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। অভিযোগ করেন, দেশের এই পরিস্থিতিতে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে ষড়যন্ত্রে লিপ্ত। এগুলো বর্তমান সরকার দেখছে না এমন প্রশ্ন রাখেন তিনি।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host