1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর চৈত্রসংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০

পাবনায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৯৪ সময় দর্শন

ফিলিস্তিনের গাজায় শিশু ও নারী গণহত্যাকারী বর্বর ইসরাইলি বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনার সর্বস্তরের তৌহিদী জনতা। বিক্ষোভ সমাবেশ থেকে প্রয়োজনে ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাবনার উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা পাবনার চাপা বিবি ওয়াকফ মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দ্রা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাবনার আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ, মুখ্য সংগঠক ইউসুফ আরফান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক মিনহাজুর হোসেন রাতুল, শফিকুল ইসলাম শাকিল, রাসেল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, সারা বিশ্বে যুক্তরাষ্ট্র ও তাদের দোসররা বলে তারা নাকি শান্তি প্রতিষ্ঠাকারী, অথচ তারাই বিশ্বে অশান্তি প্রতিষ্ঠাকারী। যদি বর্বর ইসরাইলি বাহিনী গণহত্যা বন্ধ না হয় আর যদি মুসলিম উম্মাহ জিহাদের ডাক দেয় আমরা সেই জিহাদে অংশগ্রহণের জন্য প্রস্তুত আছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host