1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

পাবনায় চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৮৭ সময় দর্শন

এক ব্যবসায়ীকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ । এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে পাবনা পৌর এলাকার রাধানগর ময়দানপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোবারক বিশ্বাস ময়দানপাড়ার মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে এবং এটিএন বাংলা ও দৈনিক খবরপত্রের পাবনা প্রতিনিধি। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, প্রতারণা, মারধরসহ নানা অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এ নিয়ে ছয়টি মামলার আসামি হলেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি পাবনার কোমরপুরের তামান্ন এন্টারপ্রাইজের মালিক তোফাজুল বিশ্বাসের কাছে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে বিপুল অংকের টাকা দাবি করেন মোবারক বিশ্বাস। টাকা দিতে অস্বীকার করলে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকিও দেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মোবারক বিশ্বাশের বিরুদ্ধে আমরা একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। সেই অভিযোগে তার নিজ বাসা থেকে তাকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

সূত্র : ঢাকা পোস্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host