1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল: এনএসসি’র তদন্ত প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান বিরলে শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন: যৌন নিপীড়নের অভিযোগ বিসিবি নির্বাচনে আসিফ-আমিনুলদের যেসব ‘অনিয়ম’ খুঁজে পেয়েছে এনএসসির কমিটি যখন নবাগতরাই কাঁপিয়ে দিয়েছিল বিশ্বকে: বিশ্বকাপ অভিষেকের গৌরবগাথা ইউনুস সরকারের ১৮ মাসের বিলাসী ব্যয়ের দায় মেটাতে ২ মাসেই হিমশিম খাচ্ছে বিএনপি সরকার জাবিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে: ট্রাম্প চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

ভাঙ্গুড়ায় বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৫০ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় নবগঠিত উপজেলা বিএনপি’র কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিত উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক রাজিউল হাসান বাবুর সমর্থকরা। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের শরৎনগর বাজারস্থ দলীয় কার্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে নেতৃত্ব দেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক  ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম খান।

পরে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাকির হোসেন,পৌর বিএনপি নেতা আবুল কাশেম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির উদ্দিন।

এসময় পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম স্বপন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ,যুগ্ম আহবায়ক মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা, নবগঠিত উপজেলা কমিটিকে অবৈধ পকেট কমিটি আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের আহবান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host