1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল: এনএসসি’র তদন্ত প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান বিরলে শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন: যৌন নিপীড়নের অভিযোগ বিসিবি নির্বাচনে আসিফ-আমিনুলদের যেসব ‘অনিয়ম’ খুঁজে পেয়েছে এনএসসির কমিটি যখন নবাগতরাই কাঁপিয়ে দিয়েছিল বিশ্বকে: বিশ্বকাপ অভিষেকের গৌরবগাথা ইউনুস সরকারের ১৮ মাসের বিলাসী ব্যয়ের দায় মেটাতে ২ মাসেই হিমশিম খাচ্ছে বিএনপি সরকার জাবিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে: ট্রাম্প চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা?

আওয়ামী দুঃশাসন ১৮ কোটি মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল : শাহজাহান চৌধুরী

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ সময় দর্শন

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘পতিত স্বৈরাচার অর্থনীতি, ব্যাংক শেয়ার বাজারসহ সকল সেক্টর শেষ করে দিয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনে দেশের ১৮ কোটি মানুষকে অতিষ্ঠ করে তুলেছিলো। ছাত্র জনতার তীব্র আন্দোলনে বিতাড়িত হয়েছে। বাংলাদেশের জমিন থেকে আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতি চিরতরে শেষ হয়ে গেল।’

বুধবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম নগরের ২৮ নম্বর পাঠানটুলীতে জামায়াতে ইসলামী আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জীবনের সর্বক্ষেত্রে রাসুল (সা.) কে অনুসরণ করার আহ্বান জানিয়ে সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, ‘কেবল মসজিদ মাদ্রাসা হজ ওমরায় রাসুলকে মানলেন; কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতিতে মানলেন না তবে আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলেন না।’

ওয়ার্ড আমীর কবির আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. কফিল উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ ড. মুহাম্মদ মাহমুদুল হাসান। বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ মোহছেন আল হোসাইনী। বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানা জামায়াত আমীর মুহাম্মদ ফারুক আজম, সদরঘাট থানার ভারপ্রাপ্ত আমীর ডা. আবদুল মতিন তালুকদার ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host