1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিসিবি নির্বাচনে আসিফ-আমিনুলদের যেসব ‘অনিয়ম’ খুঁজে পেয়েছে এনএসসির কমিটি যখন নবাগতরাই কাঁপিয়ে দিয়েছিল বিশ্বকে: বিশ্বকাপ অভিষেকের গৌরবগাথা ইউনুস সরকারের ১৮ মাসের বিলাসী ব্যয়ের দায় মেটাতে ২ মাসেই হিমশিম খাচ্ছে বিএনপি সরকার জাবিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে: ট্রাম্প চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা? দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ

‘বিরোধীদল ও যুক্তরাষ্ট্র মিলে সেনাসমর্থিত সরকারের চেষ্টা করবে’

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৮ সময় দর্শন

অনলাইন ডেস্ক : বিরোধীদল ও যুক্তরাষ্ট্র মিলে দেশে কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকার নয়, সেনাসমর্থিত সরকার গঠনের চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

দেশে বিরোধীদল ও পশ্চিমারা মিলে আবারও সেনা সমর্থিত সরকার গঠন করতে পারেন এমন অনুমান করছেন আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, ‘দেশে একটা অচল অবস্থা সৃষ্টি হবে। সেটা বিএনপি এবং পশ্চিমা বৃহৎশক্তিগুলো করবে। তার ফলে জরুরী অবস্থায় সরকার গঠনের সুযোগ হবে। তবে তখন কেয়ারটেকার সরকার হওয়ার সম্ভাবনা একেবারে কম আমি মনে করি। আমেরিকান চাপ অনুযায়ী রাষ্ট্রপতি কিছু লোককে উপদেষ্টা মন্ত্রী করে একটা কেয়ারটেকার সরকার করবেন।’

আসন্ন জাতীয় নির্বাচন যখন এগিয়ে আসছে তখন তিনি বলছেন বিদেশি প্রভাব ও দেশের মধ্যে রাজনৈতিক ঘটনাপ্রবাহ মিলে সঠিক সময়ে নির্বাচন হবে না বলে জানান তিনি।

ফজলুল হক বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের মধ্যে কোনো রাজনীতি নেই। শুধু মাত্র ক্ষমতায় যাওয়ার ও ক্ষমতায় টিকে থাকার কৌশল। এই দুই দল নির্বাচনের জন্য সুষ্ঠু মানবিক সম্পর্কে আসতে পারছে না। এজন্য আমার মনে হয় নির্ধারিত তারিখে স্বাভাবিক নির্বাচন হবে না। নানাভাবে দেশে অসন্তোষ সৃষ্টি করতে পারে। দরকার হলে টাকা খরচ করে হলেও করতে পারে। এখানে আমেরিকার একান্ত অনেক বুদ্ধিজীবি আছে যারা নির্বাচন বা রাজনৈতিক ঘটনা নির্ধারিত করে।’

তিনি বলেন, ‘যদি আওয়ামী লীগ কোনো ক্রমে ক্ষমতায় বসে যায় আবার তাহলে বিএনপিসহ আরও অনান্য দল সরকারকে স্বাভাবিকভাবে কাজ করতে দেবে না, গণ্ডগোল করে সরকারের কাজে বাধা সৃষ্টি করতে চাইবে। আবার আমেরিকানরা সরকারকে রক্ষা করতে চাইবে বাংলাদেশে এসে তাও না। বড় রাষ্ট্রগুলো তারা নির্বাচনই গণতন্ত্র আবার গণতন্ত্রই নির্বাচন এরকম একটা ধারণা সারা দুনিয়ার মানুষকে দেওয়ার চেষ্টা করছে। সূত্র : কালবেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host