1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিসিবি নির্বাচনে আসিফ-আমিনুলদের যেসব ‘অনিয়ম’ খুঁজে পেয়েছে এনএসসির কমিটি যখন নবাগতরাই কাঁপিয়ে দিয়েছিল বিশ্বকে: বিশ্বকাপ অভিষেকের গৌরবগাথা ইউনুস সরকারের ১৮ মাসের বিলাসী ব্যয়ের দায় মেটাতে ২ মাসেই হিমশিম খাচ্ছে বিএনপি সরকার জাবিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে: ট্রাম্প চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা? দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ

বাসমালিকরা সরকারি সিদ্ধান্ত মেনে চলবেন, আশা কাদেরের

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৬০ সময় দর্শন

পরিবহনমালিক–শ্রমিকেরা সরকারি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মঙ্গলবার রাজধানীতে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহনভাড়া সমন্বয় করা হয়েছে, কিন্তু কোনো কোন পরিবহন বাড়তি ভাড়া আদায় করছে—এ প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিবহনমালিক–শ্রমিকেরা সরকারি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকছেন। তারা বৈঠক করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তা বাস্তবে প্রয়োগ করবেন।

ওবায়দুল কাদের বলেন, যারা সমন্বয়কৃত ভাড়ার বেশি আদায়ের চেষ্টা করছেন- আমাদের মনিটরিংয়ের আওতায় তারা রয়েছেন। তাই আবারও তাদের সহযোগিতা চাচ্ছি। অন্যথায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।

বৈশ্বিক সংকটের নেতিবাচক প্রভাবের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহে অস্থিতিশীলতা ও মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ সংকট কোনো দেশের নয়, এ সংকট সারা বিশ্বের।

মন্ত্রী বলেন, এ বাস্তবতা অনুধাবন না করে বিএনপি ও তার দোসররা শুধু বাংলাদেশ সরকারকে দায়ী করছে।

বিএনপি নেতাদের কথায় কথায় দুর্নীতি আর লুটপাটের কথা বলা বিষয়ে ওবায়দুল কাদের তাদের উদ্দেশে বলেন, ‘অন্ধকারে ঢিল না ছুড়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে বলুন, কোথায়, কারা, কে দুর্নীতি করছে।’

সেতুমন্ত্রী বলেন, যতই বাধা আসুক, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host