1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সোনার দাম বাড়ল ভরিতে ২৩৩৩ টাকা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৪০ সময় দর্শন
সোনার দাম বাড়ল ভরিতে ২৩৩৩ টাকা

অনলাইন ডেস্কঃ

দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ২২ ক্যারেটের ১ ভরি সোনার নতুন দাম পড়বে ৭৪ হাজার ৩০০ টাকা। শনিবার থেকে এই মূল্য কার্যকর হবে।

শুক্রবার রাতে সমিতর সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি, দেশে চাহিদার বিপরীতে জোগান কম ও বুলিয়ন মার্কেটে মূল্যবৃদ্ধির কারণে দাম বাড়ানোর কথা জানানো হয়।

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেট ৭১ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৪০২ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৮০ টাকায়। শুক্রবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি সোনা ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host