1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেবে ফ্রান্স

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২২৪ সময় দর্শন
প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেবে ফ্রান্স
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

অনলাইন ডেস্কঃ

পাঁচ দিনের সফরে আগামীকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিসে পৌঁছানোর পর দ্য গল বিমানবন্দরে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হবে।

আজ সোমবার ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা জানান, ‘বিমানবন্দরে লাল গালিচার পাশাপাশি আর্মস স্যালুট দেওয়া হবে শেখ হাসিনাকে।’ এ ছাড়া এলিসি প্রাসাদেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে বলে জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত আরও জানান, লা ইনভালিদাস অর্থাৎ যুদ্ধে নিহত সৈনিকদের স্বীকৃতি দেওয়ার জন্য মনুমেন্টে গার্ড অব অনার দেওয়া হবে প্রধানমন্ত্রীকে। সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ছাড়াও প্রধানমন্ত্রী জাঁ ক্যাস্টেক্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

এ ছাড়া ফ্রান্সের সিনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চার, প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে, এয়ারবাস ও থ্যালাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host