1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

অক্টোবরে নির্যাতনের শিকার ১৬০৩ নারী ও শিশু, ধর্ষণ ১০১

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৪২ সময় দর্শন

গেল অক্টোবরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৬০৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে শুধু ধর্ষণের শিকার হয়েছে ১০১ জন। এছাড়া ১৬ জন শিশুসহ ১৮ জন অপহরণের শিকার এবং ৪ জন শিশুসহ পাচারের শিকার হয়েছে ২৯ জন। হত্যা করা হয়েছে ৫১ জনকে এবং ২৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানিয়েছে। সংগঠনটি দেশের ১৪ টি জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করে।

তথ্যে আরও জানা যায়, ধর্ষণের শিকার হয়েছে ৪১ শিশু। যাদের তিনজন দলবদ্ধ ধর্ষণের শিকার ও ৪ জন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ২ জন শিশুসহ ৭জনকে ধর্ষণচেষ্টা করা হয়েছে। অ্যাসিডদগ্ধ হয়েছেন ৩ জন। অগ্নিদগ্ধ হয়েছে ২ জন। ৬ জন শিশু উত্ত্যক্তের শিকার হয়েছে। ১৬ জন শিশুসহ ১৮ জন অপহরণের শিকার ও একজন কন্যাশিশুকে অপহরণচেষ্টা করা হয়েছে। ৪ জন শিশুসহ পাচারের শিকার হয়েছে ২৯ জন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৬ জন, যার মধ্যে দুজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।

শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৬ জন শিশুসহ মোট ২৩ জন। বিভিন্ন কারণে ১২ জন কন্যাশিশুসহ ৫১ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও পাঁচজন কন্যাশিশুসহ ১৬ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ১৪ জন কন্যাশিশুসহ ২৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

আটজন কন্যাশিশুসহ ১৯ জনের আত্মহত্যা করেছে। বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে সাতজনের। দুজন কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে পাঁচজন।

অন্যদিকে, দুঃখজনক হলেও শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন জেলায় ১৮টি মন্দিরে ও পূজা মন্ডপে হামলা, ভাংচুর, লুটপাট ও হতাহতের ঘটনার বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছে, যা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে অনাকাঙ্খিত বলে জানিয়েছে মহিলা পরিষদ নেতারা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host