1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

পাবনা-৪ আসনে আ’লীগের মনোনয়ন পেলেন নুরুজ্জামান বিশ্বাস

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৫৯৯ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক : পাবনা-৪ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ঈশ্বরদী উপজেলার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মো. নুরুজ্জামান বিশ্বাস। রোববার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। পরে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগ ও দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য এবং দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমÐলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান প্রমুখ।

উল্লেখ্য, নুরুজ্জামান পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলে মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে যুদ্ধ করেন তিনি।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। রোববার বৈঠকে পাবনা-৪ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন হবে। ভোটের তারিখ ২৬ সেপ্টেম্বর। সেদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host