1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নতুন করে বিপাকে ট্রাম্প ; মিশিগানের মামলা খারিজ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৩৫১ সময় দর্শন

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে জো বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্প সমর্থকদের জন্য আসলো আরও একটি দুঃসংবাদ। মিশিগানে ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছেন স্থানীয় আদালতের বিচারক। ভোট গণনা বন্ধের দাবি নিয়ে মামলাটি করেছিলেন তারা।

বৃহস্পতিবার ওই আদালতের বিচারক সিনথিয়া স্টিফেনস মামলাটি খারিজ করে দেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন রাজ্যটিতে জয়ী হয়েছেন বলেই মনে করা হচ্ছে। ২০১৬ সালের নির্বাচনে মিশিগানে জয় পেয়েছিলেন ট্রাম্প।

মামলাটি খারিজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আদালত জানিয়েছেন, এ সংক্রান্ত লিখিত আদেশ শুক্রবার দেবেন। বিচারক স্টিফেনস বলেছেন, এই মামলা চালিয়ে যাওয়ার কোনো ভিত্তি তিনি খুঁজে পাননি।

এএফপির খবরে বলা হয়েছে, মিশিগান ও উইসকনসিনে জেতার পর বাইডেনের হোয়াইট হাউসে যাওয়ার পথ আরও সহজ হয়ে গেছে। এর মাধ্যমে তার ইলেকটোরাল কলেজ ভোট ২৬৪-তে পৌঁছেছে। এদিকে ট্রাম্পের ইলেকটোরাল ভোটের সংখ্যা ২১৪।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host