1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

৫ অঙ্গরাজ্যের ফলাফলের দিকে তাকিয়ে বিশ্ব

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৪৫৬ সময় দর্শন

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ফল জানতে নির্ঘুম রাত কাটানো রিপাবলিকান ও ডেমোক্র্যাট সমর্থকরা ভোটগ্রহণ শেষ হওয়ার একদিন পরও কে জয়ী তা জানতে না পারায় উদ্বেগ নিয়ে সময় কাটাচ্ছেন।

বাইডেন সমর্থকদের আশঙ্কা, হেরে গেলে ট্রাম্প নির্বাচনের ফল নাও মেনে নিতে পারেন। আবার রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোর অনেক ভোটার প্রেসিডেন্টের মতই নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে বলে প্রমাণ ছাড়াই অভিযোগ তুলেছেন।

কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫টি বাদে অন্য সব অঙ্গরাজ্যের ফলাফল এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। তাতে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও বাকি পাঁচ অঙ্গরাজ্যের ফলাফল পাওয়ার আগে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা ও ফক্স নিউজ জানায়, এখন পর্যন্ত ৪৫টি অঙ্গরাজ্য থেকে পাওয়া ৪৭৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ২৬৪টি গেছে বাইডেনের ঘরে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ইলেক্টোরাল।

এখন পর্যন্ত ভোটের ফলাফল ঘোষণা করতে না পারা ৫ অঙ্গরাজ্য হলো-জর্জিয়া, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া ও আলাস্কা। রাজ্যগুলোতে মোট ইলেক্টোরাল কলেজ রয়েছে ৬০টি।

অঙ্গরাজ্য পাঁচটির চারটিতেই এগিয়ে ট্রাম্প। একটিতে এগিয়ে বাইডেন।

জর্জিয়া: অঙ্গরাজ্যটিতে রয়েছে ১৬টি ইলেক্টোরাল। সেখানে শতভাগ ভোট গণনা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ৪৯.৬২ শতাংশ ভোট নিয়ে এগিয়ে ট্রাম্প, আর বাইডেন পেয়েছেন ৪৯.১৫ শতাংশ। এখন আনুষ্ঠানিক ঘোষণার পালা।

নেভাদা: এই অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ৬টি। ৭৪.৭৬ শতাংশ ভোট গণনায় দেখা যাচ্ছে ৪৯.৩৩ শতাংশ নিয়ে এগিয়ে বাইডেন। ৪৮.৬৯ শতাংশ নিয়ে খুব কাছাকাছি রয়েছেন ট্রাম্প।

নর্থ ক্যারোলিনা: ১৫ ইলেক্টোরালের এই অঙ্গরাজ্যেও ভোট গণনা শতভাগ হয়েছে। এর মধ্যে ৫০.০৯ শতাংশ নিয়ে এগিয়ে ট্রাম্প; বাইডেন পেয়েছেন ৪৮.৬৯ শতাংশ ভোট।

পেনসিলভানিয়া: গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ২০টি। এখানে ৮৬.৭২ শতাংশ ভোট গণনা শেষে দেখা যাচ্ছে, ৫০.৭২ শতাংশ ভোট নিয়ে এগিয়ে ট্রাম্প, বাইডেন পেয়েছেন ৪৮.১৩ শতাংশ ভোট।

আলাস্কা: মাত্র তিনটি ইলেক্টোরাল। অর্ধেকের কিছু বেশি ভোট গণনায় দেখা যাচ্ছে, ৬৫.১১ শতাংশ নিয়ে অনেক এগিয়ে ট্রাম্প। বাইডেন পেয়েছেন মাত্র ৩৩.৫১ শতাংশ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host