1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

হার নিশ্চিত জেনেও যারা নির্বাচন করছেন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩৬৮ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রধান দুই দল রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টি থেকে জো বাইডেন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা দুজনেই এখন আলোচনার শীর্ষে। তবে প্রেসিডেন্ট পদে অন্য সেযব সদস্য আছেন তাদের নিয়ে আলোচনা নেই বললেই চলে। হার নিশ্চিত জেনেও ভোটে দাঁড়িয়েছেন।

৯ অক্টোবর পর্যন্ত হিসেবে দেখা যায়, প্রায় ১ হাজার ২১৬ জন প্রার্থী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হতে ফেডারেল নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এবারের নির্বাচনে আরো অনেক প্রেসিডেন্ট প্রার্থী আছেন। তার মধ্যে প্রথম সারির দল লিবার্টিয়ান থেকে জো জোগারসন ও গ্রিন পার্টি থেকে হোয়ি হকিন্স প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন।

যারা স্বতন্ত্র প্রার্থী তাদের বিভিন্ন রাজ্যের শর্ত পূরণ করতে হবে। ব্যালটে নাম থাকবে না তবে যদি কোন ভোটার নিজে ব্যালটে তার নাম লেখেন তাহলে তিনি পেলেন বলে ধরা হবে।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আছেন জেড সিমন্স, ব্রক পিয়ার্স, মার্ক চার্লসসহ অনেকে। জেড সিমন্স পেশাদার পিয়ানোবাদক, খ্রিষ্টান যাজক, মানুষকে উদ্দীপ্ত করার মতো বক্তা। ক্রিপটোকারেন্সি কোটিপতি ব্রক পিয়ার্স ও মার্ক চার্লস আমেরিকান আদিবাসী ও তথ্যপ্রযুক্তিবিদ। সোশ্যালিজম অ্যান্ড লিবারেশন দল থেকে গ্লোরিয়া লা রিভা, অ্যালায়েন্স পার্টি থেকে রকি ডি লা ফুয়েন্তি, কনস্টিটিউশন পার্টি থেকে ডন ব্লানকেনশিপ প্রেসিডেন্ট পদে মাঠে আছেন। ইনডিপেনডেন্ট পার্টির বিটকয়েন ফাউন্ডেশনের পরিচালক ব্লোক পিয়ার্চি, বার্থডে পার্টির র্যাপার কেইনি ওয়েস্ট, আমেরিকান সলিডারিটি পার্টি থেকে ক্যালিফোর্নিয়ার শিক্ষক ব্রিয়ান ক্যারোল, সোশ্যালিস্ট ওয়ার্কাস পার্টি থেকে অ্যালিসন কেনেডি, ইউনিটির বিল হ্যামনস, প্রোহিবিশন পার্টির ফিল কলিন্স ও প্রগ্রেসিভ পার্টি থেকে ডারিও হান্টার প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে লড়ছেন। এরা পাঁচটি বা অধিক রাজ্যের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host