1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

জামায়াতে ইসলামী পাকিস্তানের নেতার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৩ সময় দর্শন
বাংলাদেশ সফররত জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের নেতা ডা. সীমা মালিকের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা।

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

মঙ্গলবার রাজধানীর মগবাজারে মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ ছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপি ডা. সীমা মালিককে বাংলাদেশে স্বাগত জানিয়ে বিগত পাকিস্তান সফরের কথা স্মরণ করে ধন্যবাদ জানান। সেইসঙ্গে তার এ সফর দুই দেশের নারীদের মাঝে কাজের অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

কেন্দ্রীয় আইটি বিভাগীয় সেক্রেটারি মাহবুবা জাহানের সঞ্চালনায় মতবিনিময়ে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানি আক্তার এবং অনুবাদ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জান্নাতুল কারীমা সুইট।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- মহিলা বিভাগের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট। তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ জামায়াতে ইসলামীকে একটি সুশৃঙ্খল দল মনে করে। দাওয়াত ও সামাজিক কাজে জামায়াতের প্রশংসনীয় ভূমিকার কারণে দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে।

এসময় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল উম্মে আরওয়া। তিনি ছাত্রী অঙ্গনে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কার্যক্রম তুলে ধরেন। এই অঞ্চলের নারী ও ছাত্রীদের জন্য ভবিষ্যতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মহিলা বিভাগের বিদেশ বিভাগীয় সেক্রেটারি খোন্দকার আয়েশা খাতুন বিগত সময়ে বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতাদের ওপর জুলুম নির্যাতনের বর্ণনা তুলে ধরে বলেন, আমরা যদি আপস করতাম তাহলে আমাদের শীর্ষনেতৃবৃন্দকে এমন অবর্ণনীয় নির্যাতনের শিকার হতে হতো না।

জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের নেতা ডা. সীমা মালিক তার বক্তব্যে বলেন, আমাদের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের চেয়ে আলাদা। পাকিস্তানের সামন্তবাদী সিস্টেমের কারণে আমাদের দেশে নিজেদের কোনো ইয়ং পলিটিক্যাল ইউনিয়ন গড়ে উঠছে না। আমাদের জানা প্রয়োজন বাংলাদেশে তরুণদের জাগরণের উৎস কি? আপনারা সমসময়িক সময়ে নারীদের মাঝে যে গ্রহণযোগ্য তৎপরতা চালিয়েছেন তা প্রশংসার দাবিদার। ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কার্যক্রমের ব্যাপারে তার এই সফরের অভিজ্ঞতা নিজ দেশের নারী আন্দোলনে কাজে আসবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি ও সাঈদা রুম্মান, মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি সাবিকুন্নাহার মুন্নি এমপি, প্রচার, মিডিয়া ও সাহিত্য সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু এমপি, সমাজকল্যাণ বিভাগীয় সেক্রেটারি খন্দোকার আয়শা সিদ্দীকা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যা সালমা সুলতানা, রোজিনা আক্তার, সুফিয়া জামান, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host