1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

পীরগঞ্জে দীর্ঘদিনের একমাত্র চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ বিপাকে কয়েকটি পরিবার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৯ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে কয়েকটি পরিবারের দীর্ঘদিনের একমাত্র রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে কয়েক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবাররা পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা ও যাতায়াতের বন্ধ রাস্তা স্বাভাবিক করে দেয়ার জন্য জোর দাবি জানান ভুক্তভোগী পরিবাররা। তবে এভাবে দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ায় ভুক্তভোগী পরিবারগুলো চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ করেন তারা। অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রংপুর বিভাগীয় প্রধান, মোঃ শরিফুল ইসলাম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার তাহেরপুর মজিলা ৯ নম্বর ওয়ার্ডে বসবাসকারী মোঃ বাবলু মিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন গত প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের বসতবাড়িতে যাতায়াতের প্রধান রাস্তা বন্ধ করে রেখেছে। এতে ভোগান্তিতে পড়েছে পাঁচ থেকে সাতটি পরিবার। তবে এই দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা দিয়ে চলাচল করতেন তারা। তবে এই ভোগান্তিতে পরিবারগুলো কষ্ট করে বিকল্প হিসাবে একটি চিকন রাস্তা বেছে নিয়ে যাতায়াত করতেছেন।কতদিনেই থাকবে এই ভোগান্তি তাই স্থানীয় গণমান্য ব্যক্তি ওঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা। তবে গত ১০ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্তরা সেই সরু পথ দিয়েও চলাচলে বাধা দেয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন মর্মে অভিযোগ সূত্রে জানা যায়। যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ নুরুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ এমদাদুল ইসলাম, মোঃ হাসেম আলী, রেজা মিয়া, মোঃ লিখন মিয়া, মোঃ আকাশ ইসলাম, মোছাঃ হালিমা, হিরা বেগম, মমতা বেগম ও মোছাঃ জোবেদা বেগমসহ আরও কয়েকজন। তারা সকলেই তাহেরপুর মজিলা ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তবে এই দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা চলাচল ও স্বাভাবিক করে দেয়ার জন্য স্থানীয় গণমান্য ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা এবং বিষয়টি সমাধানে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবারগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host