1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

রাজধানীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮১ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

রাজধানীর অন্যতম প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, চিকিৎসকদের মোবাইল ফোনের আলোই হয়ে উঠেছে রোগী দেখার প্রধান ভরসা। সোমবার হাসপাতাল ঘুরে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় বিভিন্ন ওয়ার্ড, বিশেষ করে হাম আক্রান্ত শিশুদের ৪২১ নম্বর ওয়ার্ড ও জরুরি বিভাগে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুপুরের পর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ওয়ার্ড ও করিডোরজুড়ে নেমে আসে অন্ধকার। এতে চিকিৎসকরা বাধ্য হয়ে মোবাইলের ফ্ল্যাশলাইট ব্যবহার করে রোগীদের পরীক্ষা, ড্রেসিং এবং প্রয়োজনীয় নোট লিখছেন। বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে রোগীদের অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীরা শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। অনেক স্বজন হাতপাখা দিয়ে রোগীদের স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন। হাসপাতালে হামের চিকিৎসাধীন এক শিশুর বাবা রবিউল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ না থাকায় লিফটে দুইবার আটকে পড়েছেন তিনি। তার অভিযোগ, বিদ্যুৎ সংকটের কারণে চিকিৎসার স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে। সরকারের উচিত ২৪ ঘণ্টা হাসপাতালে জেনারেটরের ব্যবস্থা করা।

ময়মনসিংহ থেকে আসা মো. সুমন জানান, তার তিন বছরের কন্যা বাবলি হামে আক্রান্ত। বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি পরিবার নিয়ে বারান্দায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। নারায়ণগঞ্জ থেকে আসা আরেক অভিভাবক মইনুদ্দিন বলেন, কয়েকদিন পরিস্থিতি সহনীয় থাকলেও আজ ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে তার সন্তানের শ্বাসকষ্ট বেড়ে গেছে। ভুক্তভোগীদের দাবি, হাসপাতালে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে এবং কার্যকর জেনারেটর ব্যবস্থা রাখতে হবে।

এ বিষয়ে শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইদ্রিস-উল সিদ্দিকী মেহেদী বলেন, এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। বিদ্যুৎ না থাকায় গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। সীমিত সামর্থ্য নিয়ে চিকিৎসকরা মোবাইলের আলোয় কাজ চালিয়ে যাচ্ছেন।

বিদ্যুৎ না থাকায় গরমে শিশুকে এক্সরে ফিল্ম দিয়ে বাতাস করছেন মা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host