খুলনা তেরখাদা প্রতিনিধি :
তেরখাদা উপজেলার সদরের অন্যতম বৃহৎ কাঁচাবাজারে খাজনা বন্ধ আর কোনো অর্থ দিতে হবে না—এমন যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য ও খুলনা বিভাগের তুখোড় রাজনৈতিক ব্যক্তিত্ব খুলনা ৪ আসনের এমপি আজিজুল বারী হেলাল । রোববার (২২ মার্চ) তার এই ঘোষণা শুনে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-স্বস্তির জোয়ার বয়ে যাচ্ছে।
তেরখাদা বাজার এলাকার সড়কের ওপর গড়ে ওঠা দোকানগুলো সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে পরিবেশ সুন্দর হচ্ছে, এতে বাজারের শৃঙ্খলা ফিরছে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাঁচা বাজারে খাজনা আদায় ও রাস্তার ওপর দোকানপাট বসানো নিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। নতুন এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। কোনো প্রকার সহজ হয়ায় ক্রেতারা যেমন স্বস্তি পাচ্ছেন, তেমনি বাড়তি হয়রানি ছাড়াই ব্যবসা করতে পারছেন বিক্রেতারা।
কাঁচা বাজারের ইজারাদার ও ব্যবসায়ীরা বলেন, “এলাকার মানুষের কথা বিবেচনা করে এমপি আজিজুল বারি হেলাল এই সাহসী উদ্যোগ নিয়েছেন। আমরা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং এতে করে বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ফিরে আসবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, খাজনা বন্ধ ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণের ফলে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরেছে।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মতে, এমপি হেলালের এই উদ্যোগ একটি ইতিবাচক উদাহরণ হিসেবে কাজ করছে এবং জনগণের কল্যাণে নেওয়া একটি প্রশংসনীয় পদক্ষেপ। এতে বাজারকেন্দ্রিক জনজীবনে স্বস্তি ফিরেছে এবং দৈনন্দিন জীবনের ব্যয়ভার কমেছে।