ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা। অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়াকে কেন্দ্র করে হট্টগোল করে সংসদ বর্জন করেন তাঁরা।
এ প্রসঙ্গে বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, এই রাষ্ট্রপতি তিন কারণে অপরাধী। তিনি সকল খুনের দায় এড়াতে পারেন না। তিনি জাতির সামনে মিথ্যা বক্তব্য দিয়েছেন। সংক্ষুদ্ধ আমরা।
বিরোধী দলের হুইপ ও এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।’






