জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদের ডেপুটি স্পিকার পদ গ্রহণ করবে না জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে সংসদ ভবনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সংসদীয় সভা শেষে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এইভা্বে ডেপুটি স্পিকার পদ গ্রহণ নয়। আগে সেশন শুরু হবে, জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে তারপর সিদ্ধান্ত।’
এবার ডেপুটি স্পিকারের পদটির জন্য বিরোধী দল জামায়াতে ইসলামীকে প্রস্তাব দিয়েছিল বিএনপি। পরে গত শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াতে ইসলামীকে এ প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে। তাদেরও উদারভাবে গ্রহণ করা উচিত।
তবে আজ সংসদীয় সভা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ব্রিফিংয়ে বলেন, জুলাই সনদ নিয়ে আলোচনার পর এ বিষয়ে তাঁরা সিদ্ধান্ত জানাবে।






