তিনি বলেন, ‘আপনাদের কাছে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই টাকাগুলোর কি হিসাব এখন পাওয়া যাবে? বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সেই টাকাগুলো কোথায়।’ ভিডিওতে এ নিয়ে আসিফ মাহমুদের কোনো জবাব পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থলে ওই ব্যক্তিকে নিয়ে হট্টগোল শুরু হয়। সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে প্রশ্নকারী তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে পরিচয় দেন। হট্টগোলের মধ্যে প্রশ্নকারী আফিস মাহমুদকে ‘সন্ত্রাস’ ও ‘মববাজ’ বলতে থাকেন। তিনি বলেন, ‘বন্যার টাকা কোথায় গেছে, সেটি কি আমি জানতে চাইতে পারি না। উনি (আসিফ মাহমুদ) কোটি টাকার গাড়িতে চড়েন, এই টাকা কই থেকে আসে।’ এ সময় ক্ষুব্ধ ব্যক্তি অভিযোগ করেন, জুলাইযোদ্ধাদের কোনো খোঁজখবর নেননি আসিফ মাহমুদ।