1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে লঞ্চের কেবিনে ধর্ষণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৮ সময় দর্শন

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে লঞ্চের কেবিনে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর ভাইয়ের দায়ের করা মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রোববার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী (১৭) নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘ফারহান-০৪’ লঞ্চে ওঠেন। তার বাবা তাকে লঞ্চের ৩২৮ নম্বর কেবিনে তুলে দিয়ে আসেন। একই লঞ্চে অভিযুক্ত সাকিব ও মিঠুও ঢাকার উদ্দেশ্যে রওনা হন। লঞ্চ ছাড়ার কিছু সময় পর অভিযুক্তরা ওই শিক্ষার্থীর কেবিনের দরজায় নক করে এবং নিজেদের তার বাবার পরিচিত হিসেবে পরিচয় দেয়। এরপর নিরাপত্তার খাতিরে মোটরসাইকেল কেনার কিছু টাকা ওই শিক্ষার্থীর কেবিনে রাখার অনুরোধ করলে সরল বিশ্বাসে তিনি তাদের ভেতরে আসতে দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, কৌশলে কেবিনে প্রবেশ করে অভিযুক্তরা শিক্ষার্থীর বেডে বসে পড়ে এবং তাকে কু-প্রস্তাব দেয়। এতে ওই শিক্ষার্থী রাজি না হলে তারা তার গলা ও মুখ চেপে ধরে। এ সময় মিঠু ভুক্তভোগী ছাত্রীর মোবাইল ফোনটি কেড়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় এবং সাকিব দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। শিক্ষার্থী চিৎকার করার চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে রাত ৮টার দিকে সাকিব ও মিঠু পুনরায় কেবিনে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে আবারও ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মো. ফয়সাল আহমেদ বলেন, ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান পরিচালনা করে। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host