1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী

মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারধর, আহত বাবার মৃত্যু 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৭১ সময় দর্শন

চাঁদপুরের মতলব উত্তরে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীর বাবা জাকির হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনার ১৩ দিন পর আজ রোববার চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।

অভিযোগে নিহত জাকির হোসেনের ভাই হোসেন মিজি দাবি করেন, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিশ্চিন্তপুর হরিণা এলাকার ছালাউদ্দিন সরকারের দোকানের সামনে ফাইম মিয়াজী (২৪), সাফিন (২৩) ও মেহেদী হাসান (২২) সহ ১০ থেকে ১২ জন তাদের দুই ভাইয়ের ওপর হামলা চালায়।

ইভটিজিংয়ের শিকার স্কুলশিক্ষার্থী সাকিবা আক্তার বাবার হত্যাকারীদের বিচার চেয়ে জানান, স্কুলে যাওয়ার পথে সাফিন ও মেহেদী তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকী দেয়। বিষয়টি তার বাবা ও চাচাকে অবহিত করে। পরে প্রতিবাদ করায় এই হামলার ঘটনা ঘটে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, জাকির আহত অবস্থায় পরিবার আদালতে মামলা দায়ের করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নতুন করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host