সুপ্রিম কোর্টের প্রধান গেটের কাছ থেকে ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাগের মধ্যে এই সাউন্ড গ্রেনেডগুলো রাখা ছিল। সাউন্ড গ্রেনেডগুলো এখানে কীভাবে এসেছে, এ নিয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
পুলিশ জানিয়েছে, এগুলো সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে নিষ্ক্রিয় করছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।







