1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিএনপি উপহার হিসেবে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর পদ দিয়েছে: গোলাম পরওয়ার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৬ সময় দর্শন
জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার উপহার হিসেবে বিএনপি খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর পদ দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে মহানগরী জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার ফলে বিএনপি উপহার হিসেবেই পররাষ্ট্রমন্ত্রীর পদ দিয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানাই।’

দলীয় লোক সরকারি প্রতিষ্ঠানে বসানো নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘অতীতের শাসনের মতই এগিয়ে যাচ্ছে বিএনপি। জুলাই সনদকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সব দল স্বাক্ষর করেছে এবং বাস্তবায়নে সব দল রাজি ছিল, গণভোটের রায়কে আদালতের কাঁধে বন্ধুক রেখে ভিন্ন দিকে নিয়ে যেতে চাচ্ছে। গণভোট নিয়ে প্রশ্ন তুললে পার্লামেন্টের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠবে।’

জামায়াতের বিরুদ্ধে অপ্রপচার চালানোর অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, ‘জুডিশিয়াল তদন্তের দাবি জানাচ্ছি, উগ্রবাদী গোষ্ঠী অনেক কিছু ঘটিয়ে জামায়াতের ওপর চাপিয়ে দেয়। কোনো অপপ্রচারে জামায়াতকে আটকানো যায়নি, মিথ্যা অপপ্রচার মোকাবিলা করেই জামায়াত জনগণের রায়ে এগিয়ে যাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host