1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

তালেবান হামলায়’ আফগান নিরাপত্তাবাহিনীর ৩৪ সদস্য নিহত

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩৬৫ সময় দর্শন

আফগানিস্তানের তাখর প্রদেশে তালেবানদের হামলায় নিরাপত্তাবাহিনীর কমপক্ষে ৩৪ সদস্য নিহত হয়েছেন। বুধবারের এই হামলায় আরো অনেকে আহতও হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

বুধবার তাখার প্রদেশের স্বাস্থ্য দপ্তরের পরিচালক আবদুল কাইউম বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রদেশের উপ-পুলিশ প্রধানসহ ৩৪ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। তাখর প্রদেশে বাহারাক জেলার এই ঘটনায় কমপক্ষে আটজন আহতও হয়েছেন। বার্তা সংস্থা ডিপিএকে স্থানীয় রাজনীতিবিদরা জানিয়েছে, এই ঘটনায় কমপক্ষে ৪২ জন প্রাণ হারিয়েছেন।

বাহারাক তাখার প্রদেশের অন্যতম জেলা। প্রদেশটির ১৬টি জেলার মধ্যে ১১টি জেলা কয়েক বছর ধরে নিয়ন্ত্রণ করছে তালেবানরা। তাখার প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়াদ হিজরি এএফপিকে বলেছেন, লড়াই এখনো অব্যাহত রয়েছে এবং তালেবানরাও হতাহতের শিকার হয়েছে।

হিজরি বলেন, একটি অভিযানে যাওয়ার সময় তালেবনাদের হামলার শিকার হয় নিরাপত্তাবাহিনী সদস্যরা। তালেবানরা আশেপাশের বাড়ি-ঘরগুলোতে অবস্থান নিয়েছিল। শত্রুর বিরুদ্ধে অভিযানে যাওয়ার সময় ত্তৎ পাতা তালেবানরা আমাদের বাহিনীকে আক্রমণ করে।

এই হামলার জন্য তাখার প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়াদ হিজরি তালেবানদের দায়ী করলেও তারা এখন পর্যন্ত দায় স্বীকার করেনি বলে জানিয়েছে আল-জাজিরা।

সূত্র: আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host