1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৫৬৭ সময় দর্শন

ধানমণ্ডির ল্যাবএইডে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকে সোমবার কেবিনে স্থানান্তর করা হয়েছে। তাঁর একান্ত সহকারী আরিফুর রহমান তুষার কালের কণ্ঠকে জানান, স্যারকে সকাল ১০টায় কেবিনে স্থানান্তর করা হয়েছে। স্যারের শারীরিক দুর্বলতা এখনো কাটেনি।

গত ১৫ অক্টোবর রিজভীর হৃদযন্ত্রে এনজিওগ্রাম করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর (রিজভী) একটা ব্লক ছিল, সেটা ইনজেকশন দিয়ে অপসারণ করা হয়েছে। তবে ২৮ দিন পর আবার এনজিওগ্রাম করে দেখা হবে ব্লকটি আছে কি না।

গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক মানববন্ধন কর্মসূচি শেষে নিজের গাড়িতে ওঠার পর রিজভী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে তাঁকে দ্রুত প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সোহরাব উজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন রিজভী। দেশবাসীর কাছে তাঁর স্বামীর আশু রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন রিজভীর সহধর্মিণী আরজুমান আরা বেগম আইভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host