1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী

নিজের নির্বাচনী এলাকা সফরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০০ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরে একদিনের সংক্ষিপ্ত সফর করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)। সফরকে ঘিরে তার নির্বাচনী এলাকা (দিনাজপুর-৬)এর দলীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে মন্ত্রী স্থানীয় উন্নয়ন কর্মকান্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং নারী ও শিশু কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবেন। পাশাপাশি তিনি মাঠপর্যায়ের বাস্তব চিত্র ও সাধারণ মানুষের প্রত্যাশা সম্পর্কে সরাসরি ধারণা নেবেন।
২১ ফেব্রুয়ারি (শনিবার) সকালে ঢাকা থেকে বিমানযোগে দুপুর ১২টায় সৈয়দপুর বিমানবন্দর পৌঁছেন। পরে সড়কপথে নিজ নির্বাচনী এলাকা নবাবগঞ্জ উপজেলায় পৌঁছেন। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে পূর্ব নির্ধারিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সেখানে মন্ত্রী এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের অবস্থা, ভাতাভোগী তালিকার কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পরে দুপুরে পার্শ্ববর্তী উপজেলা ঘোড়াঘাটে সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে হাকিমপুর উপজেলায় একই ধরনের আরেকটি সভায় অংশ নেন তিনি। সেখানে স্থানীয় জনগণের প্রত্যাশা, নতুন উন্নয়ন পরিকল্পনা, সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা এবং সরকারি সেবার মানোন্নয়ন বিষয়ক সভায় অংশগ্রহণ করেন। সবশেষে বিকেল ৫টায় বিরামপুর উপজেলায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সেখানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রাত সাড়ে ৮টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host