1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর চৈত্রসংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোট নেতৃত্ববৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৩ সময় দর্শন

কোয়াসিম সিদ্ধিকি জনী, বিশেষ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন। রাজধানীতে আয়োজিত এ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত করা, সুশাসন নিশ্চিতকরণ, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, জাগপার সভাপতি খন্দকার লুৎফর, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি নাসরিন খান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এস এম শওন সাদেকী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি এ এস এম শাহাদাত, সম্মোবদী দলের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম এবং ডেমোক্রেটিক লেবার পার্টির সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসসহ জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশকে একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি জোটের অব্যাহত সমর্থন ও ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ বিষয়ে গণদলের কেন্দ্রীয় সংসদ সদস্য ও জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম নেতা মাফিকুল ইসলাম এক বার্তায় বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে উন্নয়ন ও জনগণকেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থার প্রতিচ্ছবি।
জোটের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গণতন্ত্র পুনর্গঠন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত সংলাপ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
রাজনৈতিক মহলে এ বৈঠককে সমমনা শক্তিগুলোর ঐক্য সুদৃঢ় করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host