1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস ইউনূস আমলের হাম প্রতিরোধের প্রস্তুতি খতিয়ে দেখলেই প্রাদুর্ভাবের কারণ জানা যাবে: মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘বড় ম্যাচে এমবাপেই ব্যবধান গড়ে দেবে’: আরবেলোয়া সিরাজগঞ্জে চরম দুর্ভোগে রোগীরা, ১৯ ঘণ্টা বিদ্যুৎহীন স্বাস্থ্য কমপ্লেক্স দুই সার কারখানা বন্ধ, আরেকটি বন্ধের পথে হামে শিশুমৃত্যুর দায় ইউনূস সরকারের চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পার্বতীপুরে উন্মুক্ত হচ্ছে নতুন কর্মসংস্থান, উৎসাহিত স্থানীয় যুবসমাজ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২০ সময় দর্শন

 

মাফিকুল ইসলাম, পার্বতীপুর প্রতিনিধি (দিনাজপুর):

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। ইতোমধ্যে একটি শিল্প কারখানায় নিয়োগ কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও আশাবাদ দেখা দিয়েছে।
শিগগিরই পার্বতীপুর উপজেলার যশাই চন্দ্রাপুর এলাকায় ওই শিল্প কারখানার আনুষ্ঠানিক পদযাত্রা ও কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। এ উপলক্ষে এলাকায় প্রস্তুতি চলছে এবং শিল্পাঞ্চলটি কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় জনগণ জানান, দীর্ঘদিন ধরে এই এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সংকট ছিল। নতুন শিল্প কারখানাটি চালু হলে বহু বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে, যা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা আরও বলেন, এ ধরনের শিল্প উদ্যোগ পার্বতীপুরে স্থায়ী হলে যুবসমাজকে আর কাজের সন্ধানে এলাকা ছাড়তে হবে না। এতে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়োগ প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করা হবে এবং স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host