1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট সাদির জাপারভ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৪৯৮ সময় দর্শন

বিক্ষোভ ও রক্তপাত এড়াতে কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরুনবায় জিনবেকভ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিতর্কিত পার্লামেন্টারি নির্বাচন ঘিরে সৃষ্ট সংকটের অবসান চান উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। আর এর একদিন পর দেশটির নতুন প্রেসেডিন্ট হিসেবে সাদির জাপারভের নাম ঘোষণা করা হয়েছে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, জাতীয়তাবাদী রাজনীতিবিদ সাদিরজা জাপারভ অপহরণের অভিযোগে গত সপ্তাহ পর্যন্ত ১১ বছর জেল খাটছিলেন। আর তাকেই কিরগিজস্তানের প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার দেশটির সংসদ সদস্যরা বলেছেন, তিনি পরবর্তী বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্যন্ত দেশকে নেতৃত্ব দেবেন।

মধ্য এশিয়ার দেশটিতে চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এক বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনের পর থেকেই অস্থিতিশীলতা চলছে। ফল ঘোষণার পর ভোটে জালিয়াতি হয়েছে অভিযোগ তুলে বিরোধী বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা রাজধানী বিশকেকের প্রধান প্রধান সব সড়ক ও সরকারি ভবনগুলো দখলে নেয়। তারা নতুন নির্বাচন দেওয়ার পাশাপাশি রুশপন্থি প্রেসিডেন্ট জিনবেকভের পদত্যাগও দাবি করে। এরপর জিনবেকভ গতকাল পদত্যাগ করেন।

সূত্র: গার্ডিয়ান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host