1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সংকটাপন্ন রিজভী, নিবিড় পর্যবেক্ষণে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৫৬৭ সময় দর্শন

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তার বর্তমান অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) সাবেক নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার বিকালে দলের ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) সাবেক নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘উনার হার্ট অ্যাটাক করেছে। এখন তার অবস্থা ক্রিটিক্যাল, কিছুই বলা যাচ্ছে না। নিবিড় অবজারভেশনে রাখা হয়েছে তাকে। তার চিকিৎসার সর্বশেষ অবস্থা পর্যালোচনায় মেডিক্যাল বোর্ড বৈঠকে বসবে।’

এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অনুষ্ঠানে যোগদান শেষে তিনি অসুস্থতা বোধ করেন। পরে তাকে জাতীয় প্রেস ক্লাবের ভেতরে নিয়ে যাওয়া হয়। বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে ডাক্তার ডা. আ প ম সোহরাবুজ্জামানের অধীনে সিসিইউতে চিকিৎসাধীন।

বিকালে তাকে দেখতে হাপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। রিজভীর সহধর্মিনী আঞ্জুমান আরা বেগমের সঙ্গেও কথা বলেন মহাসচিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host