1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বাংলাদেশ গড়তেও মানুষদের হতাশ করবে না এনসিপি: নাহিদ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৭১ সময় দর্শন

তরুনদেরকে নেতৃত্বে ও তাদের ক্ষমতায় আনতে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মম্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে যে রকম দেশের মানুষদের হতাশ করিনি ছাত্রজনতা ঠিক তেমনি আগামীর বাংলাদেশ গড়তেও মানুষদের হতাশ করবে না এনসিপি।

সোমবার (২৮ জুলাই) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের ২৪শে চত্বরে দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান  অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি আগামীর নতুন দিনের বার্তা নিয়ে কাজ করবে। বিগত রাজনীতি মানুষকে মুক্তি দেয়নি উল্লেখ করে তিনি জানান নতুন ধারার রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতে চায় এনসিপি। এসময় তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা শাখার  প্রধান সমন্বয়কারী মনজুরুল হক মামুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, উপজেলা যুগ্ম সমন্বয়কারী মোঃ সানাউল্লাহ, হিমেল হাসান রাসেল, ইঞ্জিনিয়ার ওমর শরিফ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক, আনোয়ার হোসেন ও জহিরুল ইসলাম সহ অন্যান্য সদস্য মন্ডলী।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host